সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের খয়রুলের খোঁজ মিলেনি দেড় বছর ধরেও

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪
  • ৫৩৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের খয়রুল (১৮) নিখোঁজ হওয়ার দেড় বছর অতিবাহিত হলেও খোঁজ মিলছেনা। সে হতদরিদ্র পঙ্গু আওলাদ মিয়ার পুত্র। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁঁজি করেও তার সন্ধান মিলছেনা। ছেলেটি বেঁেচ আছে কি মরে গেছে তা-ও জানতে পারছেনা পরিবারের স্বজনরা। তবে খয়রুল ফিরে আসবে, এমন অপেক্ষায় আজও প্রতিজ্ঞার প্রহর গুনছেন মা-বাবা ও ভাই বোন। ২০১৩ সালের মে মাসের শেষের দিকে প্রতিদিনের বাড়ি থেকে স্থানীয় কৈলাশগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় খয়রুল হোসেন। এর পর আর ফিরে আসেনি। পরিবারের ২ভাই ২বোনের মধ্যে সে ২য়। তার পঙ্গু পিতা আওলাদ হোসেনের দুই পা একটি জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসায় একে বারেই কেটে ফেলা হয় কয়েক বছর পূর্বে। পরিবারের ভরণপোষন দিতে পঙ্গু পিতা আওলাদ হোসেন এখন হিমশিম খাচ্ছেন। এক ছেলে দিন মজুরের কাজ করে কোনভাবে সংসার চালাচ্ছেন। কোন ব্যক্তি তার সন্ধান পেলে তার পরিবারের এই নাম্বার ০১৭৩১ ৬৪৭২৮১ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার। ছেলের শোকে পঙ্গু পিতা মৃত্যু পথযাত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com