স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস শহিদ ও সায়েম আহমেদ ৩ মাদকসেবীকে আটকের পর একজনকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। তবে পুলিশ বলছে, আটকের আগেই সে পালিয়ে গেছে। আবু মিয়া নামের মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কিবরিয়া ব্রিজ এলাকা থেকে আবু মিয়া, উমেদনগর মোড়লহাটির জলিল মিয়া, মজলিশপুর গ্রামের তোফাজ্জলকে আটক করেন। এ সময় আবু মিয়ার কাছে মাদক ছিলো। কিন্তু রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেয়া হয়। অপর দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে শুক্রবার বিকালে কোর্টে প্রেরণ করা হয়।