রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

বাহুবলে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়নি দাফন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার হরহলিয়া গ্রামে সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়েছে।
গত শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাঁও গ্রামের আমজদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সায়েদ মিয়া প্রতিদিনের মতো হরহলিয়া গ্রামের লালটিলা এলাকায় অবস্থিত নিজের মুরগির খামার থেকে রাতে বাড়ি ফিরছিলেন। পথে একটি নির্জন এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
খবর পেয়ে বাহুবল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এখনও কোনো মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com