রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

মাধবপুরে র‌্যাবের অভিযানে পিকআপ থেকে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পিকআপে তল্লাশি চালিয়ে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। এ সময় গাঁজা পরিবহনের অভিযোগে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও পিকআপটি জব্দ করা হয়। গতকাল শনিবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার জগদীশপুর বাজার সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার বড়াইকান্দি কাজিরখোলা এলাকার বাচ্চু (৩৭), জাবেদ মিয়া (২৩), সুনামগঞ্জ সদর উপজেলার কুমড়িআইল এলাকার বদরুল ইসলাম (৩৮) এবং মৌলভীবাজারের নরিয়া এলাকার খলিল আহমেদ (২১)। র‌্যাব-৯ জানায়, ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি হলুদ ও নীল রঙের পিকআপে করে মাদক নিয়ে মাধবপুরের তেমুনিয়া এলাকার দিকে যাচ্ছেন কয়েকজন। পরে ভোর সাড়ে ৪টায় জগদীশপুর বাজার সংলগ্ন সড়কে চেকপোস্ট বসায় র‌্যাব। চেকপোস্টে পিকআপটি থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চার ব্যক্তি গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পিকআপে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে পিকআপের বডির ভেতরে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com