সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-রবিবার ভোর রাতে র‌্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী সাগরিকা পরিবহনযোগে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় যাত্রীবাহী সাগরিকা পরিবহন থামিয়ে তল্লাশিকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা চুনারুঘাট উপজেলার শিমুলতলা এলাকার মোঃ আফজাল মিয়া (৪০) এবং খুলনার পাইকগাছা উপজেলার পাইকগাছা এলাকার মারুফা আক্তার (২৬) আটক করে। পরে তল্লাশি কালে তাদের কাছ থেকে ২০টি কালো রঙের বায়ুরোধক পলিথিন জিপার প্যাকেটের ভেতরে রাখা ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com