সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পৌরসভায় নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও রোগব্যাধির আশঙ্কায় শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। মাল্টিপারপাস সেড, ইকরা শিশু একাডেমির আশপাশ, টানবাজার, চরবাজার, লালমিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় ময়লার স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকার পাশে ময়লা ফেলার কারণে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। পৌরসভায় সুইপার পদ থাকলেও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নেই বলে অভিযোগ রয়েছে। প্রায় এক যুগ আগে ময়লা পরিবহনের জন্য প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে কেনা একটি সেমি-ডায়না গাড়িও চালক না থাকায় দীর্ঘদিন ধরে পৌরসভা কার্যালয়ের সামনে পড়ে থেকে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন সাবেক এক পৌর কাউন্সিলর। চরবাজারের ব্যবসায়ী সুদীপ রায় বলেন, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বিভিন্ন স্থানে ময়লা ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মশা-মাছির উপদ্রব ও রোগব্যাধির ঝুঁকি বাড়ছে। ব্যবসায়ী মো. আলামিন মিয়া বলেন, দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা ছাড়া এ সমস্যা থেকে মুক্তির উপায় নেই। স্থানীয়দের দাবি, আজমিরীগঞ্জ বাজারটি হবিগঞ্জের ভাটি এলাকার গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ এখানে যাতায়াত করেন। তাই জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দ্রুত ময়লা ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com