প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে কাজ করার লক্ষ্যে ‘মানব কল্যাণ সংস্থা, নবীগঞ্জ’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শনিবার (২৯ আগস্ট) বাদ মাগরিব নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মানবতার কল্যাণে কাজ করা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সংগঠনটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মুফতি ফরহাদুল ইসলামকে সভাপতি এবং মুফতি মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি সংগঠনটির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যন্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি হাফেজ আবদুল্লাহ নাঈম, সহ-সভাপতি রাক্কী জিয়াউর রহমান জুবায়ের, সাইদুল ইসলাম ও এলাইচ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন মিয়া ও এডভোকেট সালমান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোহাজ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ চৌধুরী, অর্থ সম্পাদক মুফতি সানাউল্লাহ, সহ-অর্থ সম্পাদক তানভীর তন্ময়, দপ্তর সম্পাদক কাজী খোকন আহমদ, প্রচার সম্পাদক মাওঃ মোহাম্মদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ জাকির হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বোরহান ইমন, ধর্মীয় সম্পাদক হাফেজ জামিল আহমদ, ক্রীড়া সম্পাদক ঝিনুক আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক নিলুপা তালুকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রবিন আহমদ সেজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহিম আহমদ খান।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- হাফিজ আক্তার হোসাইন, কায়েছ আহমদ, মুয়াজ আহমদ, তামিম আহমদ সোহাগ, সাফি আহমদ জিয়া, নাফিজ সিরাজী, নাজমুল ইসলাম, শেখ রিপন, নুহাশ আহমদ, সাজ্জাদুর রহমান। সংগঠনের উদ্যোক্তারা জানান, ‘মানব কল্যাণ সংস্থা, নবীগঞ্জ’ ভবিষ্যতে মানবতার কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। নবীগঞ্জে মানবসেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনের পক্ষ থেকে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।