স্টাফ রিপোর্টার ॥ ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে আগামী ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের এক পরামর্শ সভা গতকাল রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী এম এ জলিলের পরিচালনায় ষবায় বক্তব্য রাখেন, মাওঃ গোলাম সরওয়ার, মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, মাহবুবুর রহমান আওয়াল, মাওঃ আবু তৈয়ব মোজাহিদী, মুফতি আলমগীর হোসেন সাইফী, মুফতি আবুল বাশার, মুফতি তাহির উদ্দিন সিদ্দীকি, মাওঃ মোশারফ হোসেন, হাফেজ আব্দুর রহমান সেলিম প্রমুখ।
সভায় আগামী ২৬ আগষ্ট ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছ সফলে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় ওইদিন কোন ধরনের ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করে সকলকে মাইক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়।