রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এক পিতার বিরুদ্ধে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের হরিতলা গ্রামে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সানু মিয়া নামের লম্পট পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে সানু মিয়াকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিজ কন্যাকে (আয়মনা আক্তার নাদিয়া ১৪) ধর্ষণের অভিযোগে মা সাফিয়া খাতুন বাদি হয়ে সানু মিয়ার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্তের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন তালুকদার জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com