রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বানিয়াচংয়ে বাসিয়াপাড়া মাদরাসার শতবর্ষ পূর্তিতে আন্তর্জাতিক মহা সম্মেলন উপলক্ষে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সাদিয়া বাসিয়াপাড়া মাদরাসার ১০০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক মহা সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় মাদরাসা হলরুমে ১ম পর্বে বিভিন্ন বিষয়ে কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। ২য় পর্বে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশে মাদরাসার শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি, সম্মেলনের প্রস্তুতি এবং মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
মাদরাসা গভর্নিং কমিটির সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদরাসার মুহতামিম, শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বখত চৌধুরী জালাল, গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা শায়খ মুখলিছুর রহমান হাফিজাহুল্লাহ, ডা. ইলিয়াস একাডেমির প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, জামিয়া সাদিয়া বাসিয়াপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, দৈনিক আয়না পত্রিকার সম্পাদক এবং সময় টিভি ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান বক্তব্য দেন। এছাড়া দারুল কোরআন মাদরাসা, বানিয়াচংয়ের নাইবে মুহতামিম মাওলানা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ এবং প্রথমরেখ ঈদগাহের খতিব মাওলানা হাদিসুর রহমান রুহানি হাফিজাহুল্লাহ আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, জামিয়া সাদিয়া বাসিয়াপাড়া মাদরাসা দীর্ঘ এক শতাব্দী ধরে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক মহা সম্মেলনের আয়োজন প্রতিষ্ঠানটির ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শতবর্ষ পূর্তি ও আন্তর্জাতিক মহা সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. আব্দুল মতিন বলেন, শতবর্ষ পূর্তি শুধু একটি প্রতিষ্ঠানের আনন্দ আয়োজন নয়, এটি দীর্ঘদিনের শিক্ষা ও দ্বীনি খেদমতের ইতিহাসকে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সম্মেলনকে সফল ও স্মরণীয় করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com