স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে ওসি মো. জাহিদুল হকের নির্দেশে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকদের বিরুদ্ধে ছিনতাই, চুরি, লুটপাটসহ একাধিক মামলায় পরোয়ানা আছে। শনিবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান নিয়মিত চলবে বলে জানান ওসি।