বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে আটক বৈছাআ’র ৩ নেতা মুচলেকায় মুক্ত হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবকে নবগঠিত কমিটির ফুলের শুভেচ্ছা হবিগঞ্জে নিবন্ধিত টমটম ১ হাজার ৩শ চলাচল করছে ৫-৭ হাজারের বেশি চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ব্যাংক-বিকাশ প্রতারণায় ডিবির অভিযান নগদ ৬ লাখ টাকা উদ্ধার ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মুতির দাফন সম্পন্ন আখাউড়ায় কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুনারুঘাটে ইয়াবা ও চোলাই মদসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের জারুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় জারুলিয়া সাকিনস্থ ফারুক মিয়ার দোকানে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ফারুক মিয়া জারুলিয়া গ্রামের মৃত মুসলিম উদ্দিন মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, তল্লাশিকালে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি চুনারুঘাট থানার মামলা নং-৩৩, তারিখ ১৮ আগস্ট ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক)/২৪(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com