স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি অভিযানিক দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন জিআর মামলার পরোয়ানাভুক্ত সাতছড়ি চা বাগান এলাকার জিতেন তাতী, তিনি উপেন্দ্র তাতীর ছেলে। অপর দুজন সিআর মামলার পরোয়ানাভুক্ত হিমালিয়া এলাকার আহাদ মিয়া, তিনি মৃত ফরিদ মিয়ার ছেলে এবং চন্দনা গ্রামের মো. আব্দুল হক, তিনি হাজী মহিব উল্লার ছেলে। তাদের সবার বাড়ি চুনারুঘাট থানাধীন এলাকায়। পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদের বিধি মোতাবেক গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।