বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে আটক বৈছাআ’র ৩ নেতা মুচলেকায় মুক্ত হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবকে নবগঠিত কমিটির ফুলের শুভেচ্ছা হবিগঞ্জে নিবন্ধিত টমটম ১ হাজার ৩শ চলাচল করছে ৫-৭ হাজারের বেশি চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ব্যাংক-বিকাশ প্রতারণায় ডিবির অভিযান নগদ ৬ লাখ টাকা উদ্ধার ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মুতির দাফন সম্পন্ন আখাউড়ায় কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বানিয়াচং উপজেলাধীন জেলা পরিষদের মালিকানাধীন এড়ালিয়া পুকুর পাড়ে গতকাল (১৮ আগষ্ট) মঙ্গলবার বেলা ১২ টায় বৃক্ষরোপণ করেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ) অরুন কৃষ্ণ পাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কূহিনুর আলম, বানিয়াচং উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন, যুক্তরাজ্য যুবদল নেতা কয়েস আহমেদ, স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বৃক্ষরোপণ শেষে আহমেদ আলী মুকিব বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে বদ্ধ পরিকর। হবিগঞ্জ জেলা পরিষদ থেকে এই বছরে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হবে। জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে আমরা আরও বৃক্ষরোপণ করবো।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com