স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একাধিক সদস্য এসব অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। পরে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।