স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল সোমবার দুপুরে দুই দল বিচারপ্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। এ সময় আদালত পাড়ায় হট্টগোল শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আতংকে অনেকে ছুটাছুটি করতে দেখা যায়। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।