বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে আটক বৈছাআ’র ৩ নেতা মুচলেকায় মুক্ত হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবকে নবগঠিত কমিটির ফুলের শুভেচ্ছা হবিগঞ্জে নিবন্ধিত টমটম ১ হাজার ৩শ চলাচল করছে ৫-৭ হাজারের বেশি চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ব্যাংক-বিকাশ প্রতারণায় ডিবির অভিযান নগদ ৬ লাখ টাকা উদ্ধার ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মুতির দাফন সম্পন্ন আখাউড়ায় কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবকে নবগঠিত কমিটির ফুলের শুভেচ্ছা

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির পক্ষ থেকে হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
গতকাল জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব এর সাথে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিট কমিটির ভাইস চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, সদস্য ডাঃ আহমুদুর রহমান আবদাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ মুসফিক আহমেদ, কুহিনূর আলম ও মোঃ জিল্লুর রহমান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের মাধ্যমে হবিগঞ্জ জেলার অসহায়, দরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান, দুর্যোগ মোকাবিলা সহ সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com