বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে আটক বৈছাআ’র ৩ নেতা মুচলেকায় মুক্ত হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবকে নবগঠিত কমিটির ফুলের শুভেচ্ছা হবিগঞ্জে নিবন্ধিত টমটম ১ হাজার ৩শ চলাচল করছে ৫-৭ হাজারের বেশি চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ব্যাংক-বিকাশ প্রতারণায় ডিবির অভিযান নগদ ৬ লাখ টাকা উদ্ধার ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মুতির দাফন সম্পন্ন আখাউড়ায় কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আজমিরীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাহাটি-বিরাট উজানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই এলাকার বাসিন্দা ও আলী মোহাম্মদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আছিয়া বেগম রাজাহাটি-বিরাট উজানপাড়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর আছিয়া বেগমের বাম কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট শুরু হলে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ হাসপাতালে যায়।
থানার উপপরিদর্শক (এসআই) জিয়াইর রহমান জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে। দুর্ঘটনায় জড়িত সিএনজিচালিত অটোরিকশা ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাটির চালক আজিজুর মিয়া (৩০)। তিনি বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকার বাসিন্দা ও বরকত উল্লাহর ছেলে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com