বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে আটক বৈছাআ’র ৩ নেতা মুচলেকায় মুক্ত হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবকে নবগঠিত কমিটির ফুলের শুভেচ্ছা হবিগঞ্জে নিবন্ধিত টমটম ১ হাজার ৩শ চলাচল করছে ৫-৭ হাজারের বেশি চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ব্যাংক-বিকাশ প্রতারণায় ডিবির অভিযান নগদ ৬ লাখ টাকা উদ্ধার ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মুতির দাফন সম্পন্ন আখাউড়ায় কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ব্যাংক-বিকাশ প্রতারণায় ডিবির অভিযান নগদ ৬ লাখ টাকা উদ্ধার ॥ গ্রেফতার ৩

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির সহায়তায় ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় ব্যাংক ও বিকাশ প্রতারণা প্রতিরোধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি চৌকস ও অভিযানিক দল বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর থানার বেলপুকুর শাহপাড়া এলাকার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), হাজারীহাট শাহপাড়া এলাকার বাবুর ছেলে মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নাতের ছেলে মো. বাবু ইসলাম (৪৫)। পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ছবি ও ভুয়া কানাডিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হতো।
সম্প্রতি হবিগঞ্জের নবীগঞ্জ থানার আব্দা এলাকার মোবাশ্বির বখত চৌধুরী (৩৭)-এর মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপ ও ই-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতারকরা। পরে প্রতারণামূলকভাবে অনলাইনে ঠঋঝ এষড়নধষ, বিকাশ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ই-ট্রানজেকশনের মাধ্যমে তার কাছ থেকে মোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয়। এর মধ্যে অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হবিগঞ্জ সদর মডেল থানায় প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। গত ১২ আগস্ট ২০২৬ইং তারিখে দায়ের করা মামলাটি হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৮। এতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬/৩৪ ধারায় মামলা করা হয়। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com