সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুর চা বাগানের শিক্ষার্থীর অর্তনাদ ঠিকমত পড়তে পারছি না

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পরিক্ষারত শিক্ষার্থীর সাংবাদিকদের সাক্ষাৎকারে পরীক্ষা কেমন হচ্ছে? প্রশ্নের জবাবে কিশন নামে এক কিশোর “তেমন ভালো হচ্ছে না, ঠিকমতো পড়তে পারছি না” খুব সহজভাবেই কথাগুলো বলছিল বৈকুণ্ঠপুর চা বাগানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কিশন কুল। বয়সে ছোট হলেও তার আত্মবিশ্বাসী কথাবার্তা ও স্পষ্টভাবে নিজের অবস্থার কথা তুলে ধরার সাহস মুগ্ধ করার মতো। বৈকুণ্ঠপুর চা বাগানের শ্রমজীবী পরিবারের সন্তান কিশন বর্তমানে জগদীশপুর জে.সি. হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। পরিবারে এক বোন ও দুই ভাই। বাবা-মা দুজনেই চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন। সীমিত আয়ের সংসারে প্রতিদিন সংগ্রাম করেই এগিয়ে চলেছে তাদের জীবন।
এই একটি বাক্যই যেন চা বাগানের হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবনের বাস্তব চিত্র তুলে ধরে। মেধা ও স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা-সহায়তা, অনুকূল পরিবেশ এবং পর্যাপ্ত সুযোগের অভাবে তারা পিছিয়ে পড়ছে।
চা বাগান এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে এই চিত্র বদলে যেতে পারে। নিয়মিত শিক্ষা সহায়তা, বৃত্তি, বিনামূল্যে শিক্ষা উপকরণ, ডিজিটাল শিক্ষার সুযোগ, আধুনিক পাঠাগার, দক্ষ শিক্ষকের তত্ত্বাবধান এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হলে কিশনের মতো অসংখ্য শিক্ষার্থী তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
একটি শিশুর স্বপ্ন শুধু তার নিজের নয়, তা একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির সম্ভাবনার প্রতিচ্ছবি। কিশনের চোখে যে স্বপ্ন জ্বলছে, সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রয়োজন রাষ্ট্র, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ। সমান সুযোগ নিশ্চিত করা গেলে চা বাগানের এই শিশুদের হাত ধরেই লেখা হতে পারে বাংলাদেশের সাফল্যের নতুন অধ্যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com