সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ইসালখা মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সংলগ্ন হবিগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জলসুখা এলাকার ভাইরাল ব্রিজ দেখতে প্রতিদিনের মতো শুক্রবারও শত শত মানুষ অটোরিকশা ও মোটরসাইকেলে সেখানে আসেন। এ সময় কয়েকটি মোটর সাইকেল বেপরোয়াভাবে ব্রিজ এলাকা থেকে পিরোজপুর গোলচত্বর পর্যন্ত চলাচল করছিল। এদিকে জলসুখা এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে ইসালখা মিয়া পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। গোলচত্বরের কাছে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয় লোকজন আহত ইসালখা মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। নিহত ইসালখা মিয়া উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বড়হাটি এলাকার বাসিন্দা। এ বিষয়ে জানতে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন নিশ্চিত করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com