সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে রাজা ট্রাভেলসের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে পরিচালিত “রাজা ট্রাভেলস এন্ড টুরস” নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ছয়জন ভুক্তভোগী। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে “রাজা ট্রাভেলস এন্ড টুরস” এর মালিক গজনাইপুর ইউনিয়নের মাহমদপুর গ্রামের আশুক মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা রাজা মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে কর্মসংস্থানের আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা গ্রহণ করে। তবে অর্থ নেওয়ার পরও কাউকে বিদেশে পাঠানো হয়নি এবং অধিকাংশ ভুক্তভোগীর টাকা ফেরতও দেওয়া হয়নি বলে অভিযোগে দাবি করা হয়েছে। লিখিত অভিযোগে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র নেই বলেও স্থানীয়দের অভিযোগ। এতে এলাকার অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আবেদনকারীরা উল্লেখ করেন।
ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে রাজা মিয়া আত্মগোপনে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া বর্তমানে প্রতিষ্ঠানে বেলাল আহমেদ নামে একজনকে বসিয়ে বিদেশে পাঠানোর কথা বলে একই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
এ বিষয়ে আব্দাল মিয়া, শহিদ মিয়াসহ ছয়জন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনাটি সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন-অভিযোগের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com