রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে ডাকাতি ॥ আড়াই লাখ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ৬৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়, উল্লেখিত গ্রামের আকলিছ মিয়ার বাড়ীতে গত শনিবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল বাড়ীর গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা ২ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, দামি একটি আই ফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়া সময় ঘটনাটি কাউকে জানালে বা পুলিশকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় বলে জানান পরিবারের লোকজন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে আমি অবগত নই। এখন পর্যন্ত কেহ পুলিশকে জানায়নি। তাছাড়া যে ব্যাক্তির বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে সেও কোন অভিযোগ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com