সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ‘জীবন সংকেত’-এর কমিটি গঠন ॥ তুহিন সভাপতি, সৌরভ সেক্রেটারি আজহারুল ইসলাম মুরাদ সাংগঠনিক

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সংগঠন “জীবন সংকেত নাট্যগোষ্ঠী” এর আগামী ২ বছরের (২০২৬-২০২৮) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নাট্যচর্চা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে ইমতিয়াজ আহমেদ চৌধুরী সভাপতি, সৌরভ বিকাশ দেব সাধারণ সম্পাদক ও আজহারুল ইসলাম মুরাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য ও মাঝহারুল ইসলাম; সহ-সাধারণ সম্পাদক সুজন চৌধুরী; অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান মুরাদ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ চৌধুরী, দপ্তর সম্পাদক খান মো. এমদাদুল হক নিসু, সহ-দপ্তর সম্পাদক অরুপ দাশ অপু, প্রচার সম্পাদক জুয়েল রায়, সহ-প্রচার সম্পাদক দিব্যেন্দু পাল, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক বিদীপ্তা দত্ত, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তন্বী পাল, প্রযোজনা বিষয়ক সম্পাদক ঊর্মি রায় বর্ণা এবং সহ-প্রযোজনা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন রাসেল।
নির্বাহী সদস্য, ইলিয়াস বখ্ত চৌধুরী জালাল, অনিরুদ্ধ কুমার ধর, অনুপ কুমার দেব মনা, রিয়াজ উদ্দিন বাপ্পী, রুমা মোদক, প্রদীপ ভট্টাচার্য্য, সেলিম হাসান, আব্দুল হাই চৌধুরী সানু, লুৎফুর রহমান, আসাদ মাঈমনি, ইমতিয়াজ রহিম, মঈন উদ্দিন মুন্না, জহিরুল হক শাকিল, নুরুল গাজী খোকন ও সুবীর রায়।
‘নাটক হোক গণচেতনার হাতিয়ার’-স্লোগানকে ধারণ করে ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় জীবন সংকেত নাট্যগোষ্ঠী। দীর্ঘ চার দশকের পথচলায় সংগঠনটি হবিগঞ্জের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশ-বিদেশে বিভিন্ন নাট্য উৎসব ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি সুনাম অর্জন করেছে।
সংগঠনের ৪০ বছরে পদার্পণের এই সময়ে নবগঠিত কমিটির নেতৃত্বে জীবন সংকেত নাট্যগোষ্ঠী নাট্যচর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং সামাজিক সচেতনতা সৃষ্টির কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে-এমন প্রত্যাশা করেছেন হবিগঞ্জের সংস্কৃতিপ্রেমীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com