রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচঙ্গে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য লালাবু গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্বজিত দেব, এসআই ধর্মজিত সিনহা, এএসআই কামরুল আলমসহ একদল পুলিশ জাতুকর্নপাড়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জয়নাল মিয়া ওরফে আবু ওরফে আলাবু ওরফে লালাবু (৪০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাত জয়নাল এর বিরুদ্ধে বানিয়াচং থানায় ডাকাতি মামলাসহ হবিগঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে বিভিন্ন এলাকায় ভিন্ন নামে নিজেকে পরিচয় দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত জয়নাল বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ডাকাতির সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে পুলিশ দাবী করে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে বলেও পুলিশ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com