মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জে সরকারী জমি নিয়ে দু’পক্ষে উত্তেজনা, সংঘর্ষের আশংকা

  • আপডেট টাইম রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পূর্ব পিটুয়া গ্রামে কোটি টাকার সরকারি খাস জমি দখল করে নিয়েছে কতিপয় ব্যক্তি। এ নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসি। বার বার বলার পরও এব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষকে। এলাকাবাসি সূত্রে জানা যায়, ওই গ্রামের সরকারি খাস ধানের জমি অন্য গ্রামের ময়না মিয়াসহ কতিপয় লোক দখলে নিয়ে ভোগ দখল করে আসছে। এলাকাবাসি ওই জায়গায় দখল নিতে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু ময়না মিয়া প্রভাবশালী হওয়ায় জমি দখল নিতে পারছেন না গ্রামবাসি। এদিকে গ্রামবাসি ওই জমি দখলের প্রস্তুতি নিচ্ছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com