মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের দাউদপুর বন্ধু মহলের উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৪৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আওয়ামলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। জাতিরজনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে খুবই দৃঢ় ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে দেশে এখন সাধারন মানুষের মধ্যে অভাব অনটনের হাহাকার নেই। মানুষ এখন স্বস্থিতেই বসবাস করছে। তাই তথ্য প্রযুক্তির এ যুগে এ সরকারের বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে এদেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান আলহাজ্ব শাহ নেওয়াজ মিলাদ গাজী। তিনি গত সোমবার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে বন্ধু মহল আয়োজিত ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভা ও খাজা চিশতী দেওয়ান স্মরনে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি সদস্য আশিক মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এম মুজিবুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা ইকরাম চৌধুরী, ফরিদ গাজী স্মৃতি সংসদের আহ্বায়ক রুহেল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা রাসেল শরিফ, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা রুবেল আহমেদ, ইউপি আওয়ামীলীগ নেতা লিটন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা এম এ মান্নান, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ, আওয়ামীলীগ নেতা ডাঃ নাজমুল হক চৌধুরী পলাশ, আব্দুল কালাম প্রমুখ। অনুষ্টান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া, ঢাকা, সিলেট ও হবিগঞ্জের বিখ্যাত শিল্পী, লাকী আক্তার, রতœা বাউল, ইতি আক্তার, ইকরাম উদ্দিন, মুজিবুর রহমান, তামান্না আক্তার, নয়ন সরকার শিল্পীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com