শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পারিবারিক কলহের জেরে নিজের সন্তানকে পুকুরে নিক্ষেপের অভিযোগ উঠেছে মা-বাবার বিরুদ্ধে। ঘটনাটি গতকাল শনিবার বিকেলে শহরের পৌর শ্মশানঘাট এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়ার এক পর্যায়ে তাদের কোলের শিশুসন্তানকে পাশের একটি পুকুরে ফেলে দেন তারা। এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা মা-বাবা ও শিশুটিকে হবিগঞ্জ সদর থানায় নিয়ে যান। শিশুটি বর্তমানে সুস্থ্য রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com