প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরে যানজট নিরসনে দীর্ঘদিনের যৌক্তিক দাবী অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান করেও যানজট নিরসন ও শ্রমিকের জীবন-জীবিকা নিশ্চিত করার দাবীতে আগামী ২ ফেব্রুয়ারি সোমবার হবিগঞ্জ শহরে অটোরিক্সা-টমটম শ্রমিক মালিক সংগঠন যাত্রী সেবা থেকে বিরত থাকবে। পৌর কর্তৃপক্ষ বার বার আশ^াস প্রদান করেও অদ্যাবধি শ্রমিকের দাবী বাস্তবায়িত হয় নাই। দীর্ঘ ৫ বৎসর যাবৎ লড়াই সংগ্রাম করে শ্রমিকেরা দাবী আদায়ের অনুনয় বিনয় করে আসছে। এই শ্রমিকেরা পৌরসভাকে রাজস্ব দিয়েই মর্যাদার সাথে যাত্রী সেবা দিতে চায়। গতকাল ৩১ জানুয়ারি অটোরিক্সা-টমটম-শ্রমিক-মালিক সমন্বয় কমিটির উদ্যোগে স্থানীয় আরডি হল মাঠে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। কমরেড পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও আবুল হাশেমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- মোঃ ধনু মিয়া, মোঃ কামরুল ইসলাম, মোঃ আক্কাস আলী, পলাশ চৌধুরী, স্বপন গোপ, মোঃ জাহির মিয়া, মোঃ শাহ উজ্জ্বল, মোঃ এলাছ মিয়া, এনামুল হক, খলিলুর রহমান, মোঃ সেলিম মিয়া, মোঃ বাবুল মিয়া, সুমন মিয়া, আঃ ছাত্তার, মোঃ দুদু মিয়া, আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন- পৌর প্রশাসক মহোদয় আন্তরিকভাবে একাধিকবার আমাদেরকে নাম্বার প্লেইট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ও আমাদেরকে আশ্বাস প্রধান করেন। অথচ সবকিছু ঠিকঠাক থাকার পরও অটোরিস্কার নাম্বার প্লেইট কেন দেয়া হচ্ছে না। এটা আমাদের বোধগম্য নয়। তাই কালবিলম্ব না করে শ্রমিকের ন্যায্য দাবী মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় আগামী ২ ফেব্রুয়ারি সোমবার হবিগঞ্জের অবহেলিত অটোরিস্কা-টমটম সংগঠন কঠোর কর্মসূচী নিতে বাধ্য হবে।