সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

লস্করপুরে ডিবির অভিযানে ২ হাজার ৮২০ কেজি জিরা জব্দ ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ২ হাজার ৮২০ কেজি জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। ডিবির অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান জানান, অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান রোধে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের রেলক্রসিং সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৯৪ বস্তায় রাখা ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। অভিযানে জিরা বহনকারী মো. হাবিবুর রহমান (৫৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com