সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে নুরুজ্জামান হত্যা মামলায় গ্রেপ্তার ২ ॥ ঘটনার দায় স্বীকারোক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে নুরুজ্জামান মিয়া (২৯) হত্যা মামলার সন্দেহভাজন আসামী আরজ মিয়া ও পাবেল মিয়া নামক দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ও সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এদের গ্রেফতার করা হয়। আটক আরজ মিয়া (৩২) চরগাও গ্রামের ছানু মিয়ার ছেলে এবং পাবেল মিয়া (৪০) একই গ্রামের ছালেক চৌধুরীর ছেলে। গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এস.আই জয়ন্ত তালুকদার।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের নিজ বাড়ির সংলগ্ন একটি নির্জন জমি থেকে নুরুজ্জামান মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম নেয়। সে ওই গ্রামের নুরাই মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই নিহতের পরিবারের লোকজন ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে আসছিল।
এ ব্যাপারে নিহত নুরুজ্জামানের মা আলেয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-১, তারিখ ০১/১২/২০২৫) দায়ের করেন। এরপর থেকেই তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া দিক নির্দেশনায় তদন্ত শুরু করেন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া বলেন, ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com