সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জ সদরের আসেরা গ্রামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আসেরা গ্রামের মৃত শাহ মোঃ ছদর হোসেন পীর এর পুত্র ও বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফের গদ্দিনিশীন পীর শাহ্ মোঃ দিদার হোসেন আল-চিশতী বলেছেন, আমির হোসেন নামে এক ভূয়া কবিরাজ তিনি ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এমনকি দিদার হোসেনের বোনকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।
গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ মোঃ দিদার হোসেন চিশতী এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন- আসেরা গ্রামের কবিরাজ আমির হোসেন দীর্ঘদিন যাবত হারভাঙ্গার চিকিৎসা করে আসছেন। হারভাঙ্গার চিকিৎসায় তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কোন সার্টিফিকেট নেই। এ বিষয়ে গত ১৬ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে অভিযোগ করা হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হয়। বর্তমানে এ বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হবিগঞ্জ সদরের অধিনে তদন্তাধিন আছে। এরই জের ধরে দিদার হোসেনকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও প্রাণে হত্যার জন্য তার আপন ছোট ভাই মহিবুর হোসেনকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আনেন। তিনি বাংলাদেশে এসে একটি দল গড়ে তুলেন, মোঃ আমির হোসেনসহ ওই দলের লোকজন তার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র ও প্রাণে মারার চেষ্ঠা তদবির চালায়। গত ১৭ নভেম্বর তাকে না পেয়ে তার আপন ছোট বোন পারভিন আক্তারকে মারধর করে আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় মোঃ আমির হোসেন, তার ভাই মোঃ মহিবুর হোসেন ও আবুল হোসেনকে আসামী করে পারভিন আক্তার হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কয়েকদিন পর আসামীরা কোর্ট থেকে জামিন নিয়ে চলে যান। পরে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠেন এবং আমার বোনকে মামলা উঠিয়ে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি শুরু করেন।
দিদার হোসেন আরো বলেন- ঘটনা শুনে সেদিন সন্ধ্যায় তিনি বাড়িতে গেলে রাত ৮ টার দিকে মোঃ আওয়াল মিয়া, মোঃ মখলিছ মিয়া, মোঃ মুক্তার হোসেন, মোঃ কামাল মিয়া, মোঃ ইকবাল মিয়া ও মোঃ হুমায়ুন কবির বাড়িতে এসে আমার বোনকে মারধরের ঘটনাটি সামাজিকভাবে মিমাংসার প্রস্তাব দেন। এ সময় মোঃ আবুল হোসেনের ঘরে সুর চিৎকার শুনে মুরুব্বীরা দৌড়ে সেখানে গিয়ে দেখেন আবুল হোসেনের ভাই জমির হোসেনের স্ত্রী মোছাঃ মুক্তা বেগম সিড়ি থেকে পড়ে হাতে ব্যাথা পেয়েছেন। পরে এ ঘটনায় দিদার হোসেন ও তার আপন ছোট ভাই শাহ মোঃ আজিবুর হোসেনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন – গত ৮ ডিসেম্বর মিথ্যা তথ্য দিয়ে “দৈনিক হবিগঞ্জের জননী” ও “দৈনিক তরফ বার্তায়” লোকড়ায় পিতার বাৎসরিক উরসকে কেন্দ্র করে পুত্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রচার করা হয়। এতে আয়াত আলী নামে এক ব্যক্তি মিথ্যা ও বানোয়াট কিছু কথা বলেন। যেগুলোর আদৌ কোনো সত্যতা নেই।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন- গত ৫ ডিসেম্বর মোঃ মহিবুর হোসেন তার ফেইসবুক আইডি থেকে একটি পোষ্ট দেন, তাতে তিনি উল্লেখ, করেন- আমার পরিচালিত ইজি লাইফ ই-কমার্স লিঃ এর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ও প্রতিষ্ঠানটির নামে বিভিন্ন থানায় ১০৫টি মামলা রয়েছে। বাস্তবে, ২০১৭ সাল থেকে ইজি লাইফ ই-কমার্স লিঃ সুনামের সাথে ব্যবসা করে আসছে। ইজি লাইফ ই-কমার্স লিঃ এর নামে কোনো থানায় অভিযোগ থাকবে দূরের কথা একটি জিডিও নেই, কোটি টাকা আত্মসাৎ দূরের কথা একটি টাকাও আত্মসাতের কোনো অভিযোগ নেই। এই পোষ্ট দিয়ে আমি ও আমার প্রতিষ্ঠানের অপূরনীয় ক্ষতি করেছেন। এই বিষয়ে আইসিটি ট্রাইব্যুনালে মামলা প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com