মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “পৃথিবীর মহাগ্রাম” হিসেবে খ্যাত বানিয়াচং উপজেলা পরিদর্শন করেছেন ওমানের চার বিশিষ্ট নাগরিক। স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনা এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তারা মুগ্ধতা প্রকাশ করেছেন। বানিয়াচংয়ের সন্তান, ওমান প্রবাসী মোঃ তফুর মিয়া এবং আব্দুস শহীদ-এর ব্যক্তিগত আমন্ত্রণে এই চারজন অতিথি বাংলাদেশে আসেন। প্রতিনিধি দলে ছিলেন সাঈদ হেলাল ফারসী, নাসের সুলাইমান সাঈদ আল মামর, আলী সেলিম আলী আল ফারসী এবং সুলতান সাইফ সুলাইমান আলী ফারসী। গত ১০ ডিসেম্বর তারা বানিয়াচং সদরের কুতুব খানী গ্রামে পৌঁছালে সেখানে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিদেশি অতিথিদের একনজর দেখার জন্য স্থানীয় শত শত মানুষ ভিড় জমান। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ওমানের এই নাগরিকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বানিয়াচংয়ের নয়নাভিরাম সৌন্দর্য এবং মানুষের অসাধারণ আন্তরিকতায় মুগ্ধ হওয়ার কথা জানান।
অতিথিরা বলেন, “এখানকার মানুষের ভালোবাসা আমাদের হৃদয় স্পর্শ করেছে। তারা বানিয়াচংয়ের আতিথেয়তায় অভিভূত এবং ভবিষ্যতে আবারও এই মহাগ্রাম পরিদর্শনে আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন।