বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে রেলওয়ে পার্কিং শ্রমিকদের দখলে

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রেলওয়ে পার্কিং জায়গাটি দীর্ঘদিন ধরেই শ্রমিকদের দখলে চলে গেছে, এ অভিযোগ স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষের। একসময় যাত্রীদের সুবিধা, নিরাপদ নেমে-চড়ার স্থান এবং যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নির্মিত এই পার্কিংটি এখন ব্যবহৃত হচেছ বিভিন্ন পরিবহন শ্রমিকদের অনিয়ন্ত্রিত স্ট্যান্ড হিসেবে।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পার্কিংটির পুরো এলাকাজুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে শত শত মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, টমটম, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন। শ্রমিকরা এখান থেকেই যাত্রী ওঠানামা করান এবং নিয়মিত ভাড়ায় যানবাহন চালাচ্ছেন। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে; অনেক সময় ট্রেনের যাত্রীরা নেমে গোছানো পার্কিং বা সহজে পরিবহন পাওয়ার বদলে বিশৃঙ্খলার মুখোমুখি হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পার্কিংটি শ্রমিকদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় যাত্রীদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা কার্যত অচল হয়ে পড়েছে। ফলে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দুটোই বিঘ্নিত হচ্ছে। অনেক সময় যানবাহনের ভিড়ে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হয়, সৃষ্টি হয় যানজটও। এ ছাড়া একটি মহল ওই স্থান থেকে নিয়মিত চাঁদা তুলার অভিযোগ রয়েছে।
রেলওয়ে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, এই পার্কিংটি মূলত জনস্বার্থে নির্মিত হলেও বর্তমানে মাঠ পর্যায়ে সঠিক তদারকির অভাব রয়েছে। শ্রমিক নেতাদের প্রভাব ও স্থানীয় সমন্বয়ের ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তারা বলেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে পার্কিংয়ের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন বিশৃঙ্খলা আরও প্রকট হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com