মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন-আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমের সঙ্গে জড়িত। করোনা, ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মহামারিতে আমরা জীবন বাজি রেখে সাধারণ মানুষকে সেবা দিয়েছি। কিন্তু আমরা বৈষম্যের শিকার। আমাদের দীর্ঘদিনের দাবির পরও আমাদের ১০ম গ্রেডে উন্নীত করা হচ্ছে না।
বক্তারা আরো বলেন- আজ আমাদের দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছি। আমাদের দাবি না মানা হলে আগামি ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ ডিসেম্বর থেকে পুর্ণ দিবস কর্মবিরতি অর্থাৎ কমপ্লিট শাট ডাউন করা হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com