শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

সুনামগঞ্জে মাধবপুরের ২ জনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের ২জনসহ ৩ মাদককারবরীকে গাঁজাসহ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত শনিবার দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন জামালগঞ্জ বাজারস্থ পুুরাতন লেগুনা স্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে-২। মাধবপুরের বেলঘর এলাকার অনল চন্দ্র দাসের ছেলে রিপন চন্দ্র দাস (২৭), একই উপজেলার নারাইনপুর গ্রামের মো: ফুরুক মিয়ার ছেলে মোঃ মোজাম্মেল হক (৩১) ও মেহেরপুর জেলার গাংনি থানার রামনগর গ্রামের মো: হানিফ শহ’র ছেলে জান্নাতুল ফেরদৌস (২৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এলাকায় ডিউটি করাকালীন সময় সাচনা বাজারে অবস্থানকালে শনিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন জামালগঞ্জ বাজারস্থ পুুরাতন লেগুনা স্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি দুপুর দেড়টার দিকে সেখানে সময় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারকৃতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয় করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে থাকা একটি কাপড়ের ব্যাগ ও একটি ফ্যানের কার্টুন এর ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে তাদের হেফাজতে থাকা কালো রংয়ের কাপড়ের ব্যাগ এবং একটি ফ্যানের কার্টুনের ভিতর নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত বিভিন্ন উৎস হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক সুনামগঞ্জসহ আশপাশ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com