সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

রুস্তমপুর মাদ্রাসার সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির অভিষেক ও লোগো উন্মোচন

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রুস্তমপুর ন’মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে “সুবর্ণজয়ন্তী ২০২৬” এর বাস্তবায়ন কমিটির অভিষেক ও লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার এবং সুবর্ণজয়ন্তী উপদেষ্টা পরিষদের সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান। বাস্তবায়ন পরিষদের সেক্রেটারি বাছিতুর রহমান রুহেল অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এলাকাবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন- মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা লোকমান খান, উপদেষ্টা পরিষদের সদস্য আলী হায়দার, শাহ আলী আকবর ও আব্দুছ ছালাম, বাস্তবায়ন পরিষদের সভাপতি মাওলানা আব্দুল লতিফ, অনুষ্ঠানের সভাপতি মাও. সাজ্জাদুর রহমান। এ সময় মাও. আব্দুল লতিফকে সভাপতি, বাছিতুর রহমান রুহেলকে সাধারণ সম্পাদক এবং ডা. শাহ আজাদ আলী সুমনকে অর্থ সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট বাস্তবায়ন কমিটির নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে তিনি সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত সবাই মিলে সুবর্ণজয়ন্তী ২০২৬ এর অফিসিয়াল লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ৫০ বছরের এই মাইলফলককে ঘিরে আগামীর বর্ণাঢ্য আয়োজন সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com