সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ নেতা আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ১৩ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com