মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ১১০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাফেজ আসাদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং নবীগঞ্জ উপজেলা (পশ্চিম) শিবির সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম ও পূর্ব শিবির সভাপতি মহিউদ্দিনের যৌথ সভাপতিত্বে ও সেক্রেটারী নাজমুল হাসান মুকিতের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক আ.ম.ম. মাশরুর হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত আমীর মাওলানা আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, এইচ আর.ডি সম্পাদক হাবিবুর রহমান খান, নবীগঞ্জ পৌর আমীর সাইদুল হক চৌধুরী সাদিক। প্রধান অতিথি আ.ম.ম. মাশরুর হোসাইন বলেন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে হলে ছাত্রদেরকে লেখাপড়ায় অগ্রণী ভূমিকা পালন করে মেধা তালিকায় শ্রেষ্ঠত্ব অর্জন করে, সৎ নেতৃত্ব, সৎ গুণাবলী অর্জনের পাশাপাশি খোদাভীরু এবং তাকওয়াবান হতে হবে। সাংগঠনিক মজবুতি অর্জন, মানোন্নয়ন ও মানসম্মত ইসলামী আন্দোলনের যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ে উঠতে সকল কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত নেতা মিজানুর রহমান চৌধুরী, গোপলার বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শাহ আবু বকর, ১০নং ইউ/পি জামায়াত সভাপতি মাসুদ আহমেদ, মাওলানা শফিকুর রহমান, তারেকুল ইসলাম, রমজান আলী, মোফাজ্জল ইসলাম, ওবায়দুর রহমান, বুরহান গাজী, আব্দুলাহ আল-মাকনুন প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মেধাবী ছাত্র আবুল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com