বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৫

  • আপডেট টাইম শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে শনিবার (১১ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-মোহাম্মদ সাইদুল ইসলাম শুয়েব (৩৬)। তিনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন বানিয়াচং উপজেলা ছাত্রলীগের। তার বাড়ি উপজেলার যাত্রাপাশা গ্রামে। অপর আসামি হলো জয়কুশ বেগম (৪৫)। তিনি মাধবপুর উপজেলার কালিকাপুর, নতুন বাজার এলাকার বাসিন্দা। আব্দুল হাকিম (৩৫) তার বাড়ি বানিয়াচং উপজেলার উত্তর রাজপাড়া গ্রামে। এ ছাড়া হামদু মির্জা যার বাড়ি নোয়াগাঁও গ্রামে এবং পাড়াগাঁও গ্রামের সাহিদ মিয়া। তার বাড়ি পাড়াগাঁও গ্রামে। বানিয়াচং থানা পুলিশ জানায়, আইনশৃংখলা রায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com