বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মা-মেয়েসহ নিহত ৩

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে সহহবিগঞ্জের ৩ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ জেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক মা-মেয়ে ও সিএনজি চালাক। নিহতরা হলেন হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক সজল ঘোষ (৪০), হবিগঞ্জের গাইনী চিকিৎসক অধ্যাপক ডা. তৃপ্তি দাসের ছোট ভাই বানিয়াচং উপজেলার বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউনিয়ন-এর নবীপুর গ্রামের বাসিন্দা মৃত প্রনয় দাসের স্ত্রী আঁখি রানী চৌধুরী (৩৬) এবং তার একমাত্র মেয়ে স্কুল ছাত্রী প্রথমা চৌধুরী। প্রথমা সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মা-মেয়ে সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন।
হবিগঞ্জের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা. তৃপ্তি দাসের ছোট ভাই প্রনয় দাস ঔযধ কোম্পানিতে চাকুরী করতেন। এক বছর পূর্বে প্রণয় দাস অল্প বয়সেই মারা যান। প্রণয় দাস এর মৃত্যুর পর একমাত্র মেয়ে প্রথমা চৌধুরীকে নিয়ে বৈষ্ণব ধর্ম গ্রহন করেন আঁখি রাণী চৌধুরী। এর পর থেকে তারা বসবাস করতেন সুনামগঞ্জে। গতকাল সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রণয় দাসের স্ত্রী ও মেয়ে প্রাণ হারান। ফলে একটি পরিবার একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com