বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জনগণের পাহারাদার হয়ে সেবা করতে চাই-সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, তিনি ক্ষমতার মোহে নয়, বরং জনগণের সেবক ও পাহারাদার হিসেবে কাজ করতে চান। গতকাল বুধবার বিকেলে মাধবপুর উপজেলার সুরমা তেলিয়াপাড়ায় এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত সভায় তিনি নিজের রাজনৈতিক লক্ষ্য ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। বিএনপি ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্র্রধানমন্ত্রী হলে চা বাগানসহ অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়া হবে। তিনি বলেন, “আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি বাকি জীবন মানুষের জন্য কাজ করতে চাই।” পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলফাজ মিয়া, হোসাইন মো. রফিক, স্থানীয় ব্যবসায়ী অনিল রায়, মানিক সরকার, রায়ধন সরকার ও বিকাশ সরকার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com