সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে বাসদ এর সিলেট বিভাগীয় শিক্ষা শিবির শুরু

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ হবিগঞ্জে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ২ দিনব্যাপী সিলেট বিভাগীয় রাজনৈতিক শিক্ষা শিবির শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাসদের প্রতিষ্ঠাতা কমরেড খালেকুজ্জামান রচিত “সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের পতন, একটি পর্যালোচনা” শীর্ষক বইয়ের উপর এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। বাসদ ৯নং জোন (সিলেট বিভাগ) এর আহবায়ক ও সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড আবু জাফরের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আলোচনা করেন বাসদের প্রতিষ্ঠাতা ও বর্তমান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক টিভি টকশোর জনপ্রিয় মুখ কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। গণসঙ্গীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার শিল্পীবৃন্দ। বিকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বাসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক কমরেড রনজন রায়, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রনধীর দাশ, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বাসদ মনোনীত প্রার্থী কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com