বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

মাধবপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানায়, শিশু সৌরভ দেবনাথ (১০) সন্ধ্যার পর বাড়ি থেকে প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বিষধর সাপ তাকে কামড়ে দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।
সৌরভ উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের ছেলে এবং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
সৌরভের পিতা সুভেন দেবনাথ বলেন, আমার ছেলেকে প্রথমে ব্যাথা অনুভব করলে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দেখে, কোনো চিকিৎসা না দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার ৫ মিনিট পর আমার সৌরভ মৃত্যু বরন করে। তাকে সময় মত চিকিৎসা করলে বাঁচানো যেত। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেশী সমিরন দেবনাথ বলেন, আমার ভাতিজা খেলাধুলা করতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাপে কামড় শনাক্ত করতে না পেরে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে রেফার করে। যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে বৃহস্পতিবার রাতে দায়িত্বে থাকা চিকিৎসক মনিকা পাল দাবি করেন এমন কোনো রোগীকে নিয়ে আসা হয়নি।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, “সাপে কাটার প্রতিষেধক ভ্যাকসিন আছে। তবে রোগীর অবস্থা অনুযায়ী তা দেওয়া হয়। ঘটনার বিস্তারিত আমি ইমারজেন্সি বিভাগ থেকে জেনে বলতে পারব।” এদিকে বর্ষা মৌসুমে এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com