সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে ব্যতিক্রমধর্মী বিবাহ করলেন ছনি চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ব্যতিক্রমধর্মী বিবাহ করলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে নিজ বাড়ী থেকে বর সেজে মোটরসাইকেল শোভাযাত্রায় বরযাত্রী নিয়ে মোটরসাইকেল বর নিজে ড্রাইভিং করে আউশকান্দিস্থ রহমানিয়া সেন্টারে প্রবেশ করেন। মোটরসাইকল ও গাড়ী বহর নিয়ে বর ছনি চৌধুরী নিজে সাইকেল চালিয়ে যাওয়ার সময় উৎসুক মানুষের নজর কাড়ে। এটা যেন ব্যতিক্রমধর্মী বিবাহ অনুষ্টান। নবীগঞ্জ উপজেলায় এটাই প্রথম একটি বিবাহ অনুষ্টান। মৌলভাবাজার সদরের পশ্চিম বহরমপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মান্নানের কন্যা সাদিয়া আক্তারের সাথে পারিবারিক ভাবে বিবাহ টিক হয়। সোমবার ছিল আনুষ্ঠানিকভাবে অনুষ্টান। আউশকান্দির রহমানীয়া সেন্টারে বিবাহ অনুষ্টানের আয়োজন করা হয়। বর নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী। তিনি পৌর এলাকার চরগাওঁ গ্রামের প্রয়াত সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ছেলে। বেলা ১ টার দিকে বরযাত্রীসহ মোটরসাইকেল ও মাইক্রো গাড়ীর নিয়ে রওয়ানা দিবেন বর ছনি চৌধুরী। বরের জন্য সুসজ্জিত গাড়ী রাখা হয়। কিন্তু বর গাড়ী দিয়ে না গিয়ে নিজে ড্রাইভিং করে মোটর সাইকেল চালিয়ে বরযাত্রীদের নিয়ে রওয়ানা দেন। ১.৪৫ মিনিটে কমিউনিটি সেন্টারে পৌছলে কনে পক্ষের লোকজন বরযাত্রীসহ বরকে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যান। উক্ত অনুষ্টানে সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, জামায়াতের আমীর মাওঃ আশরাফ আলী, বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কমরেড চৌধুরী ফয়সল শোয়েব, বিএনপি নেতা শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য এসআর চৌধুরী সেলিম, সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি এমএ আহমদ আজাদ, মোঃ সরওয়ার শিকদার, সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য অলিউর রহমান অলি, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, সুবিনয় রায় বাপ্পী, সলিল বরণ দাশ, হাবিবুর রহমান শামীম, আব্দুল মুহিত, শওকত আলী, গৌছুজ্জামান চৌধুরী, তালেব আলী, আকিকুর রহমান সেলিম, মুহিবুর রহমান, আমীর হামজা, অঞ্জন রায়, নিজামুল হক, সাগর মিয়া, ইকবাল আহমেদ তালুকদার, জুয়েল আহমদ, শাওন আহমেদ, আশরাফুল ইসলাম প্রমূখ। পরে বিবাহের আনুষ্টানিকতা শেষে কনে’কে নিয়ে বাড়ী ফিরলেন বর ছনি চৌধুরী। এ ব্যাপারে ছনি চৌধুরী তাদের জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com