সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আলমপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামে পিডিবির গাফিলতির কারণে বিদ্যুতায়িত হয়ে রাহিম মিয়া (১৩) নামে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাড়ির চালে উঠে পেয়ারা পারতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। রাহিম ওই গ্রামের সালুর মিয়ার পুত্র এবং উমেদনগর টাইটেল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। জানা যায়, আলমপুর গ্রামের সালু মিয়ার বাড়ির টিনের চালের ওপর দিয়ে গেছে পিডিবির ১৬ হাজার বোল্ডের লাইন। দীর্ঘদিন ধরে পিডিবির নিকট ওই তারগুলো অন্যত্র সরাতে অভিযোগ জানালেও তারা আমলে নেয়নি। গতকাল রাহিম ওই সময় পেয়ারা পারতে চালের ওপর উঠে। এ সময় ঝুলে থাকা বিদ্যুতের তারে সে জড়িয়ে পড়লে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বারবার আহাজারি করছেন এবং পিডিবির লোকজনের অবহেলাকে দায়ী করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com