সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান ॥ ৫৫ কেজি গাঁজা উদ্ধার ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এক দল সদস্য ঢাকা সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে ৩জন ব্যক্তিকে দেখতে পায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে আটককৃতদের সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনের ইঞ্জিন বক্সে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চুনারুঘাট উপজেলার ডোলনা গ্রামের আয়ুব আলীর ছেলে মো. জমির হোসেন (৩৫) ও মহদিরকোনা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে মো. শামীম মিয়া (২৪)।
অপর দিকে নবীগঞ্জ থানা পুলিশ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সিলেট জেলার মোংলাবাজার থানার বাসিন্দা আফজাল শরীফের ছেলে সেলিম মিয়া এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দিঘীরপাড় গ্রামের আ. বারেকের ছেলে ইয়াছিন।
পুলিশ জানায়, পলাতক আসামি আব্দুল বাছিতের ইমামবাড়ি বাজারস্থ বসতঘরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সেলিম মিয়া ও ইয়াছিন নামে ২জনকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com