মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে আইনজীবীর বাড়িতে চুরির এক মাসেও গ্রেফতার নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে আইনজীবীর (এপিপি) বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের এক মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উক্ত ঘটনায় ওই আইনজীবীসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আইনজীবী ফেরদৌস আলম চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বাড়িতে চুরি হয়েছে একমাস অতিবাহিত হয়েছে। আমি থানায় মামলা দিয়েছি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে আমার চাচাতো ভাইয়ের বাড়িতেও চুরি হয়েছে। এ ঘটনায়ও মামলা দায়ের করা হয়েছে। এসব ধারাবাহিক চুরিতো মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। এখন আমাদের বেলায়ই যদি এমন হয় তবে সাধারণ মানুষের বাড়িতে চুরি হলে তাদের কেমন ভোগান্তি হয় তাতো আর বলার অপেক্ষা রাখেনা।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী বলেন, বিষয়টি তদন্ত চলছে। তবে এখনও কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা এডভোকেট ফেরদৌস আলম চৌধুরী হবিগঞ্জের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৯ জুন তিনি ও তার পরিবারের সদস্যরা জেলা সদরে চলে আসেন। ১ জুলাই তার ভাতিজার মাধ্যমে জানতে পারেন বাড়িতে চুরি হয়েছে। তিনি বাড়িতে ছুটে গিয়ে দেখতে পান ঘরে থাকা সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরেরা। ঘরের জিনিপত্র সব উলটপালট করা। ঘরের দরজা ভাঙ্গা। এ ঘটনায় তিনি লাখাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com