সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন সুদখোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাঞ্জ-লাখাই) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য এবং হবিগঞ্জ জেলা সভাপতি এ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন-দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই। তাই গণঅধিকার পরিষদের প্রতিক ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল মিলায়তনে সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে জুলাইয়ের শহীদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌধুরী আশরাফুল বারী নোমান আরো বলেন-বিগত সরকারের আমলে উন্নয়নের নামে হয়েছে শুধু লুটপাট। যে দিকে যাই শুরু রাস্তাঘাট ভাংচুর। কোথায় ভালো মানের কাজ হয়নি। হবিগঞ্জ-৩ আসনকে নতুন করে সাজাতে হবে। হবিগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজু ইসলাম, সহ-সভাপতি মানিক মিয়া মেম্বার, লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক হৃদয়, জেলা মানবাধিকার সম্পাদক ইঞ্জিনার আতাউর রাসেল, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি জুনায়েদ মিয়া হবিগঞ্জ পৌর যুগ্ম আহ্বায়ক এমরান মিয়া, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, জেলা সদস্য বাবুল মিয়া, রফিক মিয়া, আজাদ মিয়া, নিজামপুর ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, সদর উপজেলার আইন বিষয়ক সম্পাদক মর্তুজ আলী, ক্রীড়া ও যুববিষয়ক সম্পাদক বাদশা মিয়া, গোপায়া ইউনিয়ন সভাপতি ফিরোজ আলী, নিজামপুর ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, সদর উপজেলা সাংস্কৃতিক সম্পাদক অনুকূল সরকার, সদস্য জাহির মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ। আলোচন সভা শেষে নিহতের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com