স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেছেন, আমাদের শ্লোগান একটাই “আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ”। যুদ্ধ চলতেছে। চাদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে, খুনীদের বিরুদ্ধে, দূর্নীতিবাজদের বিরুদ্ধে লড়তে হবে। আগামী দিনে এই লড়াই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই শহীদ দিবসে জেলা পর্যায়ের গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রার সমাপনী অনুষ্ঠানের সমাবেশে উপস্থাপনা করেন জেলা সাধারন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলার সহ সভাপতি সিরাজুল ইসলাম, দুলাল ভূইয়া, হবিগঞ্জ পৌর গণ অধিকার পরিষদের সভাপতি এডভোকেট আব্দুল মালেক হৃদয়, গণ অধিকার পরিষদের সদর উপজেলার সভাপতি মাওলানা ফরিদ আহমেদ প্রমুখ। এর আগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শিরিষতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।